কিউবার কমিউনিষ্ট সরকারের প্রতি বাইডেনের আহ্বান

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ১৮:০২

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘নিপীড়ন’ ও দারিদ্রতার অবসানে বিক্ষোভকারীদের দাবির ‘কথা শুনতে’ সোমবার কিউবার কমিউনিষ্ট সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘স্বাধীনতা, মহামারী করোনাভাইরাসের মর্মান্তিক ছোবল, দশকের পর দশক ধরে চলা নিপীড়ন ও অর্থনৈতিক ভোগান্তি থেকে মুক্তির জন্য আমরা কিউবার জনগণের এবং তাদের করুণ ডাকের সাথে রয়েছি। কেননা, এসব ক্ষেত্রে তারা কিউবার স্বৈরাচারী সরকারের হাতে দমনের শিকার হয়ে আসছে।’

‘নিজেদের সমৃদ্ধশালী করার চেয়ে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের দেশের জনগণের কথা শুনতে এবং তাদের চাহিদা পূরণে কাজ করতে কিউবা সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে।’

এদিকে কিউবার কমিউনিষ্ট সরকারের বিরুদ্ধে বিরল বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণের পর দেশটির ব্যাপারে যেকোন ধরনের ‘বাইরের হস্তক্ষেপের’ বিপক্ষে রাশিয়া সোমবার সতর্ক বাণী উচ্চারণ করেছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারভা বলেন, ‘আমরা কোন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বা এ দ্বীপ রাষ্ট্রের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে উৎসাহ যোগাবে এমন কোন পদক্ষেপকে এক্ষেত্রে অগ্রহণযোগ্য বিবেচনা করছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা