ভারতে ভয়াবহ বজ্রপাতে নিহত ৬৮, পাচ্ছেন ক্ষতিপূরণ

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২১, ১৮:২৮

প্রতীকী ছবি

ভারতে তীব্র বৃষ্টিপাতের মধ্যে ভয়াবহ বজ্রপাতে ৬৮ জন মারা গেছেন। এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। রোববার (১১ জুলাই) দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

এছাড়া এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার বজ্রপাতে উত্তরপ্রদেশে নিহত হয়েছেন মোট ৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে রাজ্যটির প্রায়াগরাজ জেলায়। সেখানে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফিরোজাবাদ জেলায় নিহত হয়েছেন তিন জন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, রোববার বজ্রপাতে দেশটির রাজস্থান রাজ্যে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে। এর মধ্যে রাজ্যটির রাজধানী জয়পুরে একটি ওয়াচটাওয়ারে সেলফি তুলতে গিয়ে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া মধ্যপ্রদেশে বজ্রপাতে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এদিকে মধ্যপ্রদেশে বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে ৭ জনের। তার মধ্যে দু’জন শেওপুর, দু’জন গোয়ালিয়র, একজন করে শিবপুরি, অনুপপুর, বেতুলের একজন করে বাসিন্দা রয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।

এছাড়া এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

টুইট বার্তায় মোদি বলেন, ‘রাজস্থানের কিছু জায়গায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অনেকে। এতে অনেক ক্ষতি হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা