রাশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ

সময় ট্রিবিউন | ৬ জুলাই ২০২১, ১৯:৪৩

ছবি: ইন্টারনেট

মঙ্গলবার (৬ জুলাই) রাশিয়ার বার্তা সংস্থা তাস এজেন্সির বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। আল জাজিরার খবরে বলা হয়, অ্যান্টোনভ এএন-২৬ মডেলের ওই বিমানটি কামচাটকা পেনিসুলার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তাস জানায়, তাদের একটি সূত্র জানিয়েছে বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হতে পারে। আবার রাশিয়ার আরেকটি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এটি পালানা শহরের নিকটে অবস্থিত একটি কয়লাখনিতে নেমে পড়তে পারে।

ওই অঞ্চলে তল্লাশি চালাতে দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।
রাশিয়ায় মাঝে মাঝেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলো নিরাপদ বিমান চলাচলে উন্নতি করেছে দেশটি।

এরপরেও যাত্রীবাহী বিমান রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার মান নিয়ে শিথিলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে।
সর্বশেষ ২০১৯ সালের মে মাসে রাশিয়ার রাজধানী মস্কো বিমানবন্দরে দেশটির পতাকাবাহী এক বিমান ল্যান্ডিংয়ের সময় আগুন ধরে যায়। পরে বিমানটি বিধ্বস্ত হয়ে ৪১ যাত্রী নিহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা