ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকট: ৬৩ করোনা রোগীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২১, ২১:৫৭

ইন্দোনেশিয়ার ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা করছেন হাসপাতালের নার্স-ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ায় প্রকটভাবে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে দেশটির জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ৩৩ জন করোনা রোগী মারা যায়। এছাড়া পরদিন রোববার আরও ৩০ জন অক্সিজেন সংকটে মারা যান। সবলিমিয়ে দুইদিনে মৃত রোগীর সংখ্যা বেড়ে ৬৩।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন। এরপরও ৬৩ জনকে বাঁচানো সম্ভব হয়নি। ইয়গ্যাকার্তা শহরসহ ইন্দোনেশিয়ার সব অঞ্চলেই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।

ড. সার্দজিতো জেনারেল হাসপাতালের পরিচালক রুকমনো সিস্বিশান্ত রোববার জানান, ‘আকস্মিক ওই পরিস্থিতিতে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ইয়গ্যাকার্তা পুলিশ বিভাগের দেওয়া ১০০টি সিলিন্ডারসহ অন্যান্য সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে দেরি হওয়ার কারণে আমাদের সকল প্রচেষ্টাই বিফলে যায়।’

জনসংখ্যার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। এছাড়া করোনা মহামারিতে এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যেও দেশটি অন্যতম। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই দেশটিতে নতুন সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যায় রেকর্ড হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ইন্দোনেশিয়ায় ৫৫৫ জন মারা গেছেন। গত বছর মহামারি শুরুর পর থেকে দেশটিতে এবারই প্রথম একদিনে এতোসংখ্যক করোনা রোগী মারা গেলেন। দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট ৬০ হাজার ৫৮২ জন মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা