ফিলিপাইনে ৯২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

সময় ট্রিবিউন | ৪ জুলাই ২০২১, ২২:২০

ছবি : ইন্টারনেট

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অন্তত ৯২ জন আরোহী নিয়ে রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লরেনজানা এক বিবৃতিতে জানান, বিমানটিতে ৯২ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত জখম ও আহত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ পাওয়া গেছে।

দেশটির সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা বলেন, বিমানটি সুলো প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়। সি-১৩০ বিমানের জলন্ত ভগ্নাবশেষ থেকে এ পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আরও জীবন বাঁচানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

বিমান আরোহীর অধিকাংশ সামরিক প্রশিক্ষণ নিয়ে তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশ নিতে তাদের প্রত্যন্ত এলাকায় মোতায়েন করা হচ্ছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা