এ সপ্তাহেই বাংলাদেশে টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ৩০ জুন ২০২১, ০৫:০৬

ছবিঃ ইন্টারনেট

বাংলাদেশের জন্য মার্ডানার তৈরি ২৫ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক কর্মকর্তা আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ জুন ঢাকায় নিযুক্ত যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক টুইট বার্তায় বাংলাদেশকে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা খুব শীঘ্রই দেওয়া হবে বলে জানান।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, সারা বিশ্বে মহামারী করোনা মোকাবেলায় নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র। তাই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পরিবহন শুরু হবে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ এর কথা বিবেচনা করে চলতি সপ্তাহেই এই ভ্যাকসিনের সরবরাহ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

বাংলাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন জারি হয়েছে। এসময় লোকজনকে বাড়িতে থাকার নির্দেশ, অফিস, যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনে সেনাবাহিনীকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিগত কয়েকদিনের তথ্য অনুযায়ী দেখা যায়, বাংলাদেশে প্রত্যেকদিন করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে। বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস পরিস্থিতি গুরুতর হিসেবে দেখা দিয়েছে। খুলনা এবং রাজশাহী শহরের হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়েই চলছে প্রতিদিন। প্রতিদিন প্রায় ৫৫ শতাংশ হারে সংক্রমন বৃদ্ধি পাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা