আটক অবস্থায় ফিলিস্তিনি মানবাধিকারকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ জুন ২০২১, ২১:৪৪

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কঠোর সমালোচক হিসেবে পরিচিত মানবাধিকার কর্মী নিজার বানাত আটকাবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়ে ধরে নিয়ে যায়। নিজার বানাত পশ্চিম তীরের আল-খলিল শহরের বাসিন্দা ছিলেন।

এ বছর ফিলিস্তিনে যে নির্বাচন হওয়ার কথা ছিল তাতে অংশ নেয়ার কথা ছিল নিজারের।

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পশ্চিম তীর শাসন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিমা দেশগুলো থেকে প্রচুর অর্থ সাহায্য পেয়ে থাকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। নিজার বানাত এর বিরোধিতা করে থাকেন।

তিনি বিদেশি শক্তিগুলোকে এই অর্থায়ন বন্ধের আহবান জানিয়ে আসছিলেন। নিজার বানাতের অভিযোগ ছিল- এই অর্থ ব্যবহার করে ফিলিস্তিনের সরকার কর্তৃত্বপরায়ন হয়ে উঠছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, বানাতকে গ্রেপ্তার করতে গেলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয় নি।

এদিকে, বানাতের পরিবার জানিয়েছে, ফিলিস্তিনি বাহিনী যখন জোর করে ঘরে প্রবেশ করে তখন তিনি ঘুমাচ্ছিলেন। তারা ঢুকেই বানাতকে আঘাত করতে থাকে। বানাত সে সময় জোরে চিৎকার করছিলেন। এর আগে গত মে মাসেও তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

অন্যদিকে, নিজার বানাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অধিকৃত পশ্চিম তীরে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেন।
সূত্র : পার্সটুডে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা