৩৮ স্ত্রী, ৮৯ সন্তান ও ৩৩ নাতি–নাতনি রেখে মারা গেলেন কর্তা

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ০৫:৪৮

জিওনঙ্ঘাকা ও তাঁর পরিবারছবি: সংগৃহীত

৩৮ স্ত্রী, ৮৯ সন্তান ও ৩৩ নাতি–নাতনিকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন বিশ্বের সবচেয়ে বড় সংসারটির প্রধান জিওনঙ্ঘাকা। তাঁর বাড়ি ভারতের উত্তর–পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য মিজোরামে।

৭৬ বছর বয়সী জিওনঙ্ঘাকা রোববার বেলা তিনটায় মিজোরামের একটি হাসপাতালে মারা গেছেন। রাজ্যের বাকতাওং ত্লাংনুয়াম গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন জিওনা। খবর: এনডিটিভি।

খবরে বলা হয়েছে, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটারে জিওনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘শোকাক্রান্ত হৃদয়ে জিওনাকে (৭৬) বিদায় জানাচ্ছে মিজোরাম। বিশ্বাস করা হয়, ৩৮ স্ত্রী ও ৮৯ সন্তান নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা ছিলেন। এ পরিবারের কারণে তাঁদের গ্রাম বাকতাওং ত্লাংনুয়াম ও মিজোরাম পর্যটকদের অন্যতম আগ্রহের জায়গা হিসেবে বিবেচিত হয়। শান্তিতে থাকুন, স্যার।’

জানা গেছে, ১৯৪৫ সালের ২১ জুলাই মিজোরামে জন্ম নিয়েছিলেন জিওনঙ্ঘাকা। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন। জিওনার প্রথম স্ত্রী বয়সে তাঁর চেয়ে তিন বছরের বড় ছিল। এরপর তিনি একে একে ৩৮ স্ত্রী ঘরে তোলেন। ঘর আলো করে আসে ৮৯ জন সন্তান। রয়েছে ৩৩ জন নাতি–নাতনি।

খবরে বলা হয়েছে, পাহাড়ি গ্রামে পুরো পরিবার নিয়ে একটি চারতলা বাড়িতে বসবাস করতেন তিনি। স্থানীয় লোকজনের কাছে তাঁর শতাধিক কক্ষের এই বাড়ি চুয়ান থার রান বা নিউ জেনারেশন হোম নামে পরিচিত। বাড়িতে জিওনার স্ত্রী, সন্তানদের জন্য আলাদা আলাদা কক্ষ থাকলেও তাঁরা সবাই একত্রে রান্না করে খান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের