জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ভিডিও করা সেই তরুণী পেল পুলিৎজার

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ২৩:২৮

ডান থেকে তৃতীয় ডারনেলা ফ্রেজিয়া ভিডিও করেন-ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চোউভিনের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ভিডিও ধারণ করার ঘটনায় ডারনেলা ফ্রেজিয়া নামে কিশোরিকে সাহসিকতার জন্য পুলিৎজার পুরস্কার দেয়া হয়েছে।

শুক্রবার এই পুরস্কার ঘোষণা করা হয়। খবর বিবিসির

পুলিৎজার কমিটি বলেছে, ডারনেলা ফ্রেজিয়া অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেদিন ভিডিওটি করেছেন বলেই পুলিশের ওই বর্বরতা নিয়ে বিশ্ববাসী সোচ্চার হয় এবং এর পরিপ্রেক্ষিতে দোষী পুলিশ কর্মকর্তার বিচার হয়।

জর্জ ফ্লয়েডের নিহত হওয়ার ঘটনার তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করার জন্য দ্য মিনিয়াপলিস স্টারকে পুরস্কৃত করা হয়। আর বিস্তারিত ব্যাখাধর্মী সংবাদ প্রচার করে পুরস্কার ভাগাভাগি করেছে রয়টার্স এবং দ্য আটলান্টিক। কোভিড-১৯ মহামারি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচারের জন্য পুরস্কৃত করা হয়েছে নিউইয়র্ক টাইমসকে।

পুলিশ কর্মকর্তা ডেরেক চোউভিন ফ্লয়েডকে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরেন। এ সময় কিশোরী পথচারী ডারনেলা ফ্রেজিয়া ঘটনাটির ভিডিও করেন। তার এ ভিডিও পরে ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটির কারণে ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চোউভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্র আদালত।

জর্জ ফ্লয়েডের ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশ ব্যবস্থার ওপর ‘শিল্ডেড’ নামের ধারাবাহিক বিশ্লেষণধর্মী সংবাদ করায় রয়টার্সের সাংবাদিক অ্যানড্রু চুং, লরেনস হারলি, আনদ্রেয়া জানুতা, জাইমি ডডেল ও জ্যাকি বটসের নাম উল্লেখ করে পুলিৎজার পর্ষদ।

জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদের ছবি প্রকাশ করে ব্রেকিং নিউজ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছে অ্যাসোসিয়েটেড প্রেস। লস অ্যানজেলেস টাইমসের রবার্ট গ্রিনকে পুরস্কৃত করা হয়েছে জামিন পদ্ধতির সংস্কার ও কারাগার নিয়ে তার সম্পাদকীয় লেখার জন্য।

যুক্তরাষ্ট্রের বিপদজনক ট্রাক চালকদের বিষয়ে রাজ্য সরকারগুলোর ব্যবস্থাপনাগত ব্যর্থতা ফাঁস করে অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের পুরস্কার জিতেছে দ্য বোস্টন গ্লোব।

জনসেবা সাংবাদিকতার সম্মান দেওয়া হয়েছে নিউইয়র্ক টাইমসকে। করোনাভাইরাস মহামারি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদপত্রটি।

শিল্পকলার সাতটি বিভাগে অবদানের স্বীকৃতিও ঘোষণা করেছে পুলিৎজার পর্ষদ এবং ‘দ্য নাইট ওয়াচম্যান’ উপন্যাসের জন্য ফিকশন বিভাগে পুরস্কৃত করা হয়েছে লুইস আর্ডরিচকে।

যুক্তরাষ্ট্রের সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার সাংবাদিক এবং সংবাদমাধ্যমগুলোকে দেওয়া হচ্ছে। সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের উইল অনুযায়ী নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কারের ব্যবস্থাপনা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা