আফগানিস্তানে আইএস’র গুলিতে ১০ মাইন অপসারণকর্মী নিহত

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ১৮:০১

মঙ্গলবার আফগানিস্তানের বাগলান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন-ছবি সংগৃহীত

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১০ মাইন অপসারণকারী মারা গেছেন। গোলাগুলিতে আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে প্রথমে তালেবানকে দোষারোপ করা হলেও, হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

মঙ্গলবার বাগলান প্রদেশে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই ‘হ্যালো ট্রাস্ট’র কর্মী ছিলেন।

স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ মুখোশ পরা বন্দুকধারীরা সংস্থাটির কার্যালয়ের হামলা চালায়। কর্মীরা আশেপাশের এলাকার মাঠ থেকে স্থলমাইন অপসারণের কাজ শেষে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন।

পহেলা মে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরুর পরই দেশটিতে বেড়েছে সহিংসতা। সোভিয়েত দখলদারিত্ব অবসানের পর আফগানিস্তানের মাইন অপসারণে ১৯৮৮ সালে গঠিত হয় ‘হ্যালো ট্রাস্ট’। যাতে সহায়তা দিয়ে আসা ব্যক্তিদের তালিকায় ছিলেন প্রিন্সেস ডায়ানাও।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা