বাসের ওপর ভবন ধস: ৯ জন নিহত

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ১৭:৪৫

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ায় ৯ জন মারা গেছেন-ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ায় ৯ জন মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বাহিনী (ফায়ার সার্ভিস)। খবর: বার্তাসংস্থা ইয়োনহাপ।

সার্ভিস কর্মকর্তা কিম সেওক সান জানিয়েছেন, বাসটি যখন যাত্রী নেওয়ার জন্য  নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। সে সময় বাসটিতে ১৭ জন যাত্রী ছিল।

তিনি জানান, ঠিক কী কারণে ভবনটি ধসে পড়লো তা এখনও স্পষ্ট নয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিম সিওক-সান।

এর আগে ১৯৯৫ সালে একবার দক্ষিণ কোরিয়ায় ভবন ধস হয়েছিল। সেবারের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৫ শতাধিকেরও বেশি মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা