বজ্রপাতে পশ্চিমবঙ্গে একদিনে ২৭ জনের মৃত্যু, ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ২১:০৪

বজ্রপাতে-প্রতীকী ছবি

বজ্রপাতে ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে বজ্রপাতে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছে ভারত সরকার।

বজ্রপাতে মারা যাওয়া ২৭ জনের মধ্যে হুগলিতে ১১ জন, মুর্শিদাবাদে ৯ জন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ২ জন, নদিয়ায় ১ জন ও রাজ্যের অন্যান্য জায়গায় ৪ জন মারা গেছেন।

এদিকে রাজ্যে বিভিন্ন জায়গায় বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টাইটারে টুইট করে লেখেন, 'পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।'

পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে দুই লাখ টাকা আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা