করোনার বিধি-নিষেধ উপেক্ষা: বাহরাইনে ৪ মসজিদ বন্ধ ঘোষণা

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ১৮:৫৯

করোনার বিধি-নিষেধ সঠিকভাবে পালন না করায় বাহরাইনে চারটি মসজিদ দুই সপ্তাহের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে-ফাইল ছবি

করোনার বিধি-নিষেধ সঠিকভাবে পালন না করায় বাহরাইনে চারটি মসজিদ দুই সপ্তাহের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির মুহাররাক শহর এবং দক্ষিণাঞ্চলের চার মসজিদ দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয় এবং ইসলামি বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে যেসব সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে তা মেনে না চলা এবং নির্দিষ্ট স্বাস্থ্য প্রোটোকলগুলো অনুসরণ করতে না পারার ব্যর্থতার কারণেই কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে। এসব মসজিদে নামাজ পরতে আসা বেশ কয়েকজনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর মেডিকেল টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত ২২০টির বেশি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাহরাইন প্রথম থেকেই এই মহামারি পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাই অন্যান্য দেশের তুলনায় সেখানে সংক্রমণ ও মৃত্যু তুলনামূলক কম।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বাহরাইনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ১৫০। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৬৯ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ২১ হাজার ৫০৮ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৫৭৩। এছাড়া গুরুতর অবস্থায় রয়েছে ৩১৯ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
জনপ্রিয় খবর