মালাবদলের সময় কনের মৃত্যু, মৃতদেহ রেখেই বরের সাথে কনের বোনের বিয়ে

সময় ট্রিবিউন | ৪ জুন ২০২১, ১৮:৩৬

ছবি : ইন্টারনেট

ভারতের উত্তর প্রদেশের শামসপুরা গ্রাম সাক্ষী রইল এক মর্মান্তিক ঘটনার। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানের শুরুতে কনে মারা যাওয়ায় মুহূর্তে শোকের ছায়া নেমে আসে, পরে বাধ্য হয়ে দুই পরিবারের সম্মতিতে তারই ছোটবোনকে বিয়ে করলেন বর।

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম বলছে, নিজের বিয়ের অনুষ্ঠানে মালাবদলের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সুরভি নামের ওই কনে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে এক চিকিৎসক এসে কনেকে মৃত ঘোষণা করেন। পরে উভয় পরিবারের সম্মতিতে কনের মৃতদেহ পাশের ঘরে রেখেই ছোটবোনের সঙ্গে বিয়ে হয় মঙ্গেশ কুমার নামে ওই যুবকের।

বর-কনের পরিবার জানিয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল। বড় বোনের মৃতদেহ পাশের ঘরে রেখে ছোটবোন কনের পিঁড়িতে বসেছিল। তবে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষের সঙ্গে সঙ্গে সুরভির মৃতদেহের সৎকার করা হয়েছিল।

কনের ভাই জানান, এমন কঠিন একটা সময় আমাদের কি করার সেটা বুঝে উঠতে পারছিলাম না। যখন দুই পরিবার সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে, তখন কেউ একজন আমার ছোটবোন নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ের পরামর্শ দিয়েছিল। পরে এই বিষয়ে দুই পরিবার আলোচনা করে এবং সম্মত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা