ভারতে করোনার দ্বিতীয় ঢেউ;একদিনেই শনাক্ত ৮১ হাজার

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ১৯:৩২

ছবিঃ সংগৃহীত

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের কোভিড পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মহামারি করোনায় ভারতে দ্রুত বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা । গতকাল বৃহস্পতিবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৭২ হাজার কিন্তু আজ শুক্রবার তা বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৮১ হাজার।

গত বছরের ২৮ সেপ্টেম্বরের পর দেশটিতে একদিনে এত সংখ্যক লোক আবার আক্রান্ত হলো । এর মধ্যে সবচেয়ে করুণ মহারাষ্ট্রের পরিস্থিতি। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পুরো করোনাকালের মধ্যে সর্বোচ্চ। সেখানে একদিনে আক্রান্ত ছাড়িয়েছে ৪৩ হাজার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত ৮১ হাজার ৪৬৬ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের এক কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১ জন। খবর এনডিটিভির।

করোনার দ্বিতীয় ঢেউ এক লাফে বাড়িয়ে দিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দৈনিক মৃত্যু এক মাস আগেও ছিল ১০০ এর আশপাশে । গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৪৬৯ জন। মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। দিল্লি, কর্ণাটক, পাঞ্জাব এবং ছত্তিশগড়ে গত কদিনে মৃতের সংখ্যা বেড়েছে।

ভারতে নয় থেকে ১০টি রাজ্যের আক্রান্ত বৃদ্ধি দেশে দৈনিক সংক্রমণ এই পর্যায়ে নিয়ে গিয়েছে। মহারাষ্ট্র তাদের মধ্যে সবার ওপরে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ হাজার ১৮৩ জন। সে রাজ্যের একাধিক জেলায় খুব দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে মুম্বাইয়ের অবস্থা রোজ খারাপ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে আক্রান্ত হয়েছে আট হাজার ৬৪৬ জন, যা গোটা করোনা মহামারিকালে এখন পর্যন্ত সর্বাধিক। বাণিজ্য নগরীতে ৮০টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কন্টেইনমেন্ট জোনের ৬৫০টি বহুতল ভবন সিল করে দিয়েছে মুম্বাইয়ের পৌর প্রশাসন। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার নতুন করে বিধি নিষেধ জারি করার আভাসও দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের