দুইদিনে ২৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ মে ২০২১, ১৯:০০

ছবি: ইন্টারনেট

পশ্চিম তীরে গাজা উপত্যকায় সংঘাতের সময় ইসরায়েল অধ্যুষিত এলাকায় বসবাসরত ফিলিস্তিনি নাগরিকরাও প্রতিবাদের ঝড় তুলেছিলেন। এতে ইসরায়েলি পুলিশ গত দুইদিনে দেশটিতে কমপক্ষে ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। অধিকার কর্মীরা বলছেন, এই কমিউনিটির ওপর ইহুদি ইসরায়েলিদের হামলার ঘটনা ঘটলেও তারা কোনও সাজা পায় না। খবর আল আরাবির।

ফিলিস্তিন কর্তৃপক্ষের নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান এখনও অব্যাহত আছে। এরই অংশ হিসেবে সোম ও মঙ্গলবার ইসরায়েলে ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলে ফিলিস্তিনিদের আইনি সুরক্ষায় কাজ কাজ করে আদালাহ। সংস্থাটির প্রধান হাসান জাবরিন বলেছেন, পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েছে নাগরিকদের ‘ভয়’ দেখাচ্ছে ইসরায়েলি পুলিশ। এর কোনও আইনি ভিত্তি নেই।

ওয়াদি আরা এবং কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করে। এছাড়া নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

এদিকে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী নেগেভ ভিত্তিক শিল্পী মইন আল-আসামকেও গ্রেপ্তার করেছে। তিনি জেরুজালেম ও গাজাকে নিয়ে গান গেয়েছেন এবং ফিলিস্তিনের প্রতিরোধ গ্রুপগুলোর প্রশংসা করেছে। তাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়।

বেশিরভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা