যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ৩১টি ড্রোন কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | ২ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৪

যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ৩১টি ড্রোন কিনছে ভারত

যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক ড্রোন কেনার প্রস্তাব দিয়েছিল ভারত। আর এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। এতে ৪০ হাজার কোটি ডলারে ৩১টি এমকিউ নাইন-বি সি গার্ডিয়ান ড্রোন পাবে ভারত। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এজন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গেছে। তারা সিনেটকেও বিষয়টি জানিয়েছে।

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ভারত এই ড্রোন কিনতে চেয়েছিল। এই ড্রোনগুলো ভারত সরকার সরাসরি মার্কিন সরকারের কাছ থেকে কিনতে চেয়েছে। তাই বাইডেন প্রশাসনের অনুমোদন জরুরি ছিল।

ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই এই ড্রোন বিক্রি করা হচ্ছে। এর ফলে ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে। ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

মোদি সরকার বলেছে, এই ড্রোন হাতে পেলে ভারতের বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজন মিটবে। সমুদ্র ও স্থল ভাগে মানবহীন এই ড্রোনের সাহায্যে নজরদারি করা যাবে। ভারত তার সেনাবাহিনীকে আধুনিক করতে চায়। এই ড্রোনগুলো তাদের সেনাবাহিনী কাজে লাগাতে পারবে।

গত প্রায় ছয় বছর ধরে এই ড্রোন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় বিষয়টি চূড়ান্ত হয়। ভারতীয় নৌ, বিমান ও স্থলবাহিনী এই ড্রোনগুলো ব্যবহার করবে।

কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, এই ড্রোন বিক্রি করার বিষয়টি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে খালিস্তানি নেতাকে হত্যাচেষ্টার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অবশেষে এই অত্যাধুনিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের