জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ জানুয়ারী ২০২৪, ১২:৪৯

জর্ডানের কিং আব্দুল্লাহ বিমান ঘাঁটিতে একটি মার্কিন ব্লাক হক হেলিকপ্টার থেকে নামছে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। এএফপির ফাইল ছবি

জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় রোববার (২৮ জানুয়ারি) তিনজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছে। এ হামলার জন্য ইরান সমর্থিত বিদ্রোহীদের দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাদের বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন। খবর এএফপির।

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটাই প্রথম মার্কিন সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং ইরানের সরাসরি জড়িত হয়ে সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট জো আইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘সিরিয়ার সঙ্গে লাগোয়া সীমান্তে উত্তর-পূর্ব জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে আকাশ পথে চালানো ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছে এবং আরও অনেক লোক আহত হয়েছে।’

বাইডেন বলেন, ‘এই আক্রমণের ঘটনায় আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা জানি সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত মৌলবাদী জঙ্গিরা এই হামলা চালিয়েছে।’

প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে। কোনো সন্দেহ নেই এই হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে এবং তা হবে আমাদের পছন্দের ভিত্তিতে।’

গত বছরের মধ্য অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্র ও বহুজাতিক বাহিনীর সদস্যদের ওপর দেড়শ’রও বেশি হামলা হয়েছে আর পাল্টা ব্যবস্থা হিসেবে ওয়াশিংটন ওই দুটো দেশেই হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এসব হামলার জন্য প্রধানত দায়ী করছে ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠনকে। ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনটি গাজা সংঘাতে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে আসছে।

নতুন করে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয় গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে। ওই হামলায় হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে এক হাজার ১৪০ জনকে হত্যা করে।

এই হামলার পর পাল্টা জবাবে গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা চালায় ইসরায়েল। জল, স্থল ও আকাশ পথে ইসরায়েলি আক্রমণে এ পর্যন্ত সেখানে ২৬ হাজার ৪২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী।

এই মৃত্যু মধ্যপ্রাচ্যে ক্ষোভের সঞ্চার করেছে এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রেরণা যুগিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা