অবশেষে সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ জানুয়ারী ২০২৪, ১৪:৪০

অবশেষে সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি তুরস্ক

মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের সবচেয় বড় ও শক্তিশালী সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে নিতে চূড়ান্তভাবে রাজি হল তুরস্ক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) তুরস্কের পার্লামেন্টে পাস হয়েছে এ সংক্রান্ত একটি বিল।

টানা চার ঘণ্টার বিতর্কের পর সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি হন দেশটির আইনপ্রণেতারা। এর মধ্যে দিয়ে সুইডেনের ন্যাটোতে সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে এখন বাধা নেই।

বিলের পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের ২৮৭ আইনপ্রণেতা। বিপক্ষে ছিলেন ৫৫ জন। আর চারজন আইণপ্রণেতা ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সই করলে বিলটি আইনে পরিণত হবে।

তখন সুইডেনের ন্যাটোর সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনও বাধা থাকবে না।

এদিকে, তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটির পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “সামরিক জোটভুক্ত হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল সুইডেন। ”

উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ছিল সামরিক নিরপেক্ষ দেশ। কিন্তু ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ উদ্বিগ্ন হয়ে পড়ে দেশ দুটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা