বাইডেনের অভিবাসন ইস্যুতে বিরক্ত অধিকাংশ নাগরিক

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ০০:০৪

ফাইল ছবি। জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন ইস্যুতে অধিকাংশ আমেরিকানই বিরক্ত। ইউএস-মেক্সিকো সীমান্তে প্রতিদিন হাজারো বিদেশির ভিড় এবং শিশুদের একাকী সীমান্তে ঠেলে দেয়ার ঘটনার আলোকে এনপিআর/মরিস্ট পোল পরিচালিত জরিপে এমন অবস্থা প্রতীয়মান হয়েছে।

প্রাপ্ত বয়স্ক ১৩০৯ জন আমেরিকান অংশ নেন এ জরিপে এবং তা মার্চের ২২ থেকে ২৫ তারিখের মধ্যে চালানো হয়েছে। করোনা এবং অর্থনৈতিক পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করার পক্ষে ৫০% এর অধিক আমেরিকান মত দিলেও অভিবাসন ইস্যুতে অধিকাংশই অসন্তোষ প্রকাশ করেছেন।

৫৩% বলেছেন যে, অভিবাসন ইস্যুতে বাইডেনের পদক্ষেপে তারা সন্তুষ্ট নন। মাত্র ৩৪% সন্তুষ্ট বলেও জরিপে উদঘাটিত হয়েছে। তবে জরিপে অংশগ্রহণকারি ডেমক্র্যাটদের ৬৬% বাইডেনের অভিবাসন ইস্যুতে সময়োপযোগী হিসেবে অভিহিত করেছেন। ডেমক্র্যাটদের মাত্র ২৩% বলেছেন যে, তারা বাইডেনের অভিবাসন ইস্যুতে বিরক্ত। জরিপে অংশ নেয়া ল্যাটিনোদের ৪৩% সন্তোষ প্রকাশ করলেও সমপরিমাণের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। চলতি সপ্তাহে এবিসি নিউজ/আইপএসওএস পরিচালিত অপর জরিপে ৫৭% আমেরিকান অভিবাসন ইস্যুতে বাইডেনের কার্যক্রমকে সঠিক নয় বলে উল্লেখ করেছেন।

২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের অভিবাসন বিরোধী সকল নির্দেশ পাল্টে দিয়েছেন বাইডেন। এমনকি, দায়িত্ব গ্রহণের পরই অভিবাসন ইস্যুকে মানবিকতায় ঢেলে সাজানোর প্রস্তাবও পাঠিয়েছেন কংগ্রেসে।

সে সংবাদ প্রকাশ ও প্রচারের পরই সেন্ট্রাল আমেরিকার হাজার হাজার মানুষ সপরিবারে মেক্সিকো সীমান্তে ভীড় করছে। ভীড় বাড়ছে প্রতিদিনই। শিশু সন্তানদেরকে অভিভাবকেরা সীমান্তের ভেতরে ঠেলে দিচ্ছেন। ১৫ হাজারের অধিক শিশু যাদের বয় ১৩ বছরের কম, তাদেরকে যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষীরা উদ্ধার করে বিভিন্ন শিবিরে রেখেছেন। প্রেসিডেন্ট বাইডেন সীমান্তের পরিস্থিতি আলোকে বারবার আহবান জানিয়েছেন এভাবে জড়ো না হতে।

বাইডেন উল্লেখ করেছেন যে, নিজ বাসস্থানে থেকেই নিরাপদে কাজের পরিবেশ সৃষ্টির বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। ইতিমধ্যেই সেজন্যে বিপুল অর্থ বরাদ্দের কথাও জানিয়েছেন বাইডেন। কিন্তু যুক্তরাষ্ট্র সীমান্ত অভিমুখে মানুষের স্রোত কমেনি। অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা