চালু হলো ভারতের দীর্ঘতম সেতু, পাড়ি দিতে লাগবে ২০ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক | ১২ জানুয়ারী ২০২৪, ২০:৪৪

চালু হলো ভারতের দীর্ঘতম সেতু, পাড়ি দিতে লাগবে ২০ মিনিট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন দেশটির দীর্ঘতম সমুদ্র সেতুর। যার নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী সেউরী-নাভা শেভা ‘অটল সেতু’ (Atal Setu)।

শুক্রবার (১২ জানুয়ারি) উদ্বোধন করা দীর্ঘ ২১ কিলোমিটার এই সেতু পাড়ি দিতে সময় লাগছে মাত্র ২০ মিনিট।

ভারতের যোগাযোগ ব্যবস্থাকে দ্রুতগামী করে তুলতে ‘মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক’ নামের এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। যা এখন পরিচিতি পেয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। বলা হচ্ছে ‘অটল সেতু’।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সেতুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এটি দক্ষিণ মুম্বইকে নভি মুম্বইয়ের সঙ্গে সংযুক্ত করেছে।

সংযোগ সড়কসহ প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রসেতু, যার মূল সেতু ২১ কিলোমিটার এবং এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। ৬ লেনের ২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুর মধ্যে ১৬.৫ কিলোমিটার পথ সমুদ্রের ওপর দিয়ে গেছে। এটি ভারতের দীর্ঘতম এবং বিশ্বের দ্বাদশ দীর্ঘতম সমুদ্র সেতু।

২০১৮ সালে সেতুটির তৈরির কাজ শুরু হয়। এটি দিয়ে প্রতিদিন অন্তত ৭০ হাজার যান চলাচল করতে পারবে। সেতুটি ৬.৫ মাত্রার ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হয়েছে। একক যাত্রায় টোল নির্ধারণ করা হয়েছে গাড়ির জন্য ২৫০ রুপি। আর যাওয়া–আসা মিলিয়ে ৩৫০ রুপি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের