ভর্তুকি কমানোর প্রতিবাদে জার্মানিতে ট্রাক্টর দিয়ে সড়ক অবরোধ কৃষকদের

আন্তর্জাতিক ডেস্ক | ৯ জানুয়ারী ২০২৪, ১৬:১৯

ভর্তুকি কমানোর প্রতিবাদে জার্মানিতে ট্রাক্টর দিয়ে সড়ক অবরোধ কৃষকদের

জার্মানির রাজধানী বার্লিনে সোমবার ট্রাক্টর দিয়ে সড়ক অবরোধ করেছে কৃষকরা। সরকার কৃষিতে ভর্তুকি কমিয়ে দিচ্ছে এই অভিযোগ এনে তারা এই প্রতিবাদে শামিল হয়। দেশব্যাপী পদক্ষেপের অংশ হিসাবে এই বিক্ষোভ করে তারা।

একদিন আগে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে রাজধানীতে জড়ো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল তারা এই আন্দোলন-সংগ্রামে শামিল হয়। কৃষকদের বক্তব্য, সরকার এভাবে কৃষিতে ভর্তুকি কমিয়ে দিতে পারে না। সরাসরি উত্পাদনের সঙ্গে যারা জড়িত তাদের ওপর কখনোই এ ধরনের পদক্ষেপ নেওয়া যায় না। গত এক সপ্তাহ ধরে এ বিক্ষোভ করছে তারা। অবশ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে, অতি-ডানপন্থিরা এসব করছে। তাদের ইন্ধনেই কৃষকরা সরকারের বিরুদ্ধে এ কাজ করছে। জার্মান সরকার বলছে, কৃষিতে এমনিতেই যথেষ্ট ভর্তুকি দেওয়া হচ্ছে। এ ধরনের আন্দোলন-সংগ্রামের কোনো অর্থ হয় না। এটি ডানপন্থি রাজনীতিবিদদের কারণে ঘটছে।

চ্যান্সেলর ওলফ শলেসর নেতৃত্বে জার্মানিতে এখন জোট সরকার চলছে। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, কৃষি খাতে বেশ কিছু ভর্তুকি কমানো হবে। কারণ, জার্মানিতে কৃষিক্ষেত্রে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয় বলে সরকারের দাবি। এরই প্রতিবাদে রাস্তায় নামার হুমকি দেয় কৃষকেরা। তার জেরে কয়েকটি প্রস্তাব ফিরিয়ে নেয় সরকার। কিন্তু তাতেও খুশি হননি কৃষকেরা। বার্লিনে গিয়ে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে থেকে বিক্ষোভ শুরু করার পরিকল্পনা করেন তারা। সেই মতোই রবিবার বিকালে বার্লিনে পৌঁছান কৃষকেরা।

শুক্রবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, এই আন্দোলনের পেছনে অতি ডানপন্থিদের হাত আছে। জার্মান অর্থমন্ত্রী কৃষকদের ফিরে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু কৃষকেরা তাতে রাজি হননি।

এদিকে সাবেক শাসক দল সিডিইউ, সিএসইউ, অতি ডানপন্থি এএফডি এবং আরেকটি দক্ষিণপন্থি দল ফ্রি ভোটারস এই আন্দোলনকে সমর্থন করেছে। কৃষক আন্দোলনের জেরে বার্লিনের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে সপ্তাহের প্রথম দিন সোমবার সেখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পরিবহন মন্ত্রণালয়ও এ ব্যাপারে আগাম সতর্কতা দিয়েছিল। হামবুর্গেও যানজটের আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রশাসন। কারণ সেখানেও কৃষকেরা শহরে এসে প্রতিবাদ দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা