হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো কর্ণাটক

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭

হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো কর্ণাটক

হিজাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটক।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়াহ এই ঘোষণা দেন। এর আগে বিজেপি সরকারের আমলে কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

রাজ্যের মাইসোর শহরে এক জনসভায় কংগ্রেস কর্ণাটক রাজ্য শাখার শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ বলেন, “হিজাবের ওপর নিষেধাজ্ঞা আর নেই। নারীরা তাদের ইচ্ছামতো যেকোনো পোশাক পরতে পারবে।”

২০২২ সালে বিজেপির কর্নাটক রাজ্য শাখার শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রদান করে। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল রাজ্যে এবং বহু মুসলিম অভিভাবক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে পিটিশন জমা দিয়েছিলেন; কিন্তু উচ্চ আদালত রাজ্য সরকারের রায় বহাল রাখেন।

পরে অভিভাবকরা সুপ্রিম কোর্টে আপিল করেন, কিন্তু শীর্ষ আদালতও এ ইস্যুতে বিভক্ত রায় প্রদান করেন।

গত জুনে কর্নাটকের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে কংগ্রেস। নির্বাচনে জয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নাটকের বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেছিলেন, গত বিজেপি সরকারের আমলে রাজ্যে যত নিপীড়নমূলক আইন প্রণয়ন করা হয়েছিল, সব একে একে বাতিল করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
জনপ্রিয় খবর