ভারতে ফের কোভিড আতঙ্ক, নজরদারি বাড়ানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬

সংগৃহীত ছবি

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রমিত হয়েছেন।এর জেরে চিকিৎসাধীন করোনারোগীর সংখ্যাও বাড়ল। কোভিডে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি মৃত্যুই কেরালায়। কেরালাতেই কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.১ (JN.1) শনাক্ত হয়েছে। অন্য মৃত্যুটি ঘটেছে উত্তর প্রদেশে।

জেলায় জেলায় RTPCR টেস্টের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জিনোম সিকোয়েন্সিংয়ের নমুনাও পাঠাতে হবে নিয়মিত।

দেশটিতে কোভিডে সংক্রমণ যে শুধু লাফিয়ে-লাফিয়ে বাড়ছে, তাই নয়, ঘটছে কোভিডমৃত্যুও। তবে, শুধু ভারতে নয়, সারা বিশ্বের বহু জায়গাতেই ফিরছে মাস্ক পরার দিন। সিঙ্গাপুরে কোভিড-১৯ সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য বলছে, কোভিড-১৯ য়ে এখনও পর্যন্ত দেশটিতে মারা গিয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৩১৭ জন! কেস ফ্যাটালিটি রেট হল ১.১৯ শতাংশ। করোনা থেকে মুক্ত হয়েছেন অন্তত সাড়ে চার কোটি মানুষ! এখনও পর্যন্ত ২২০ কোটি কোভিড ডোজ দেওয়া সম্ভব হয়েছে। এই বার কেরালাতেই প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের