যুদ্ধ শেষে কেমন আছে গাজার মানুষ?

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ মে ২০২১, ১৮:৪০

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার ১১ দিনের যুদ্ধের পর ধ্বংসস্তুপের চিত্র ফুটে উঠেছে গাজায়। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গাজায় মানবিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল ও হামাস উভয়েই তাদের জয় দাবি করেছেন।

বিবিসি’র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা থেকে ঘর-বাড়ি ছেড়ে যাওয়া মানুষগুলো নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছেন। গাজার মানুষগুলো ফিরে এসে নিজ উদ্যোগেই রাস্তাঘাট থেকে ধ্বংসপ্রাপ্ত ভবনের ইট-পাথর পরিষ্কার করছে। গাজায় শুক্রবার রাত শান্ত ছিল। শান্তিপূর্ণভাবেই রাতটি পার করেছে তারা। ইসরায়েলের দিক থেকে সেরাতে কোনো বিমান বা কামান হামলা করা হয়নি।

জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকে আগামী বুধ ও বৃহস্পতিবার পরিস্থিতি দেখার জন্য ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীর সফরে যাবেন। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে শনিবার জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কিছুক্ষণ পর গাজা ভূখণ্ডে প্রবেশের শ্যালন ক্রসিং খুলে দেয় ইসরায়েল। এরপরই জাতিসংঘ সম্পৃক্ত সংস্থাসহ বেশ কিছু সহায়তা সংস্থার জরুরি ওষুধ, খাবার ও জ্বালানি নিয়ে কয়েকটি ট্রাক গাজা ভূখণ্ডে প্রবেশ করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১১ দিনে ইসরায়েলি বর্বর হামলায় গাজার অন্তত ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা