ত্রাণ যাওয়া শুরু হয়েছে গাজায়

আন্তর্জাতিক ডেস্ক | ২২ মে ২০২১, ১৮:৫০

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যে প্রথম মানবিক সহায়তা পৌঁছেছে গাজায়। খবর বিবিসির।

এ ছাড়া যুদ্ধ শেষে হাজারো ফিলিস্তিনি তাদের ঘরে ফিরেছে। ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু পুনর্নির্মাণ করতে কয়েক বছর লাগতে পারে।

ফিলিস্তিনে আহতদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জামাদি দ্রুত ঢুকতে দিতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইসরায়েল কেরাম শালোম ক্রসিং পুনরায় খুলে দেওয়ায় ওষুধ, খাদ্য ও জ্বালানি নিয়ে জাতিসংঘের বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের ট্রাক ঢুকছে গাজায়।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধের সময় হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় প্রায় এক লাখের বেশি লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। ওই জায়গায় প্রায় ৮ লাখ লোকের পানির সংকট রয়েছে।

ফিলিস্তিন ও ইসরায়েলের ১১ দিনের যুদ্ধে প্রায় ২৫০ এর বেশি লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায়। যুদ্ধবিরতির পর ইসরায়েল ও হামাস উভয়ে নিজেদের জয় হয়েছে দাবি করেছে। সাময়িক যুদ্ধবিরতি উদ্‌যাপন করেছে দক্ষিণ ইসরায়েলের বাসিন্দারা। তবে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। আরেকটি যুদ্ধ সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা