মহাকাশে স্পাই উপগ্রহ পাঠানোর দাবি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | ২২ নভেম্বর ২০২৩, ১২:০৮

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়া মহাকাশে সামরিক স্পাই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করার দাবি করেছে। বুধবার মধ্য রাতে প্রতিবেশী দেশগুলোর নিন্দা উপেক্ষা করেই এটি উৎক্ষেপণ করেছে দেশটি। খবর বিবিসির।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মালিগিয়ং-১ নামের এই সামরিক স্পাই উপগ্রহটি সঠিকভাবে মহাকাশের কক্ষপথে প্রবেশ করেছে।

বার্তা সংস্থা জানিয়েছে, এই উপগ্রহের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনেক দিন ধরেই মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করে আসছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

প্রতিবেদনে বলা হয়, উপগ্রহটির উৎক্ষেপণ প্রত্যাশিত সময়ের আগেই করা হয়েছে। এই উৎক্ষেপণ বুধবার শুরু হয়ে ৩০ নভেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন উপগ্রহ স্থাপন করা গেলে তা সম্ভাব্য আক্রমণ সম্পর্কে কিমকে আগেভাগেই সতর্ক করবে। ফলে শত্রুকে মোকাবিলা করায় আরও নির্ভুলভাবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কিম জং উন।

জাপান বলছে, উত্তর কোরিয়ার এ প্রচেষ্টা জাতিসংঘ রেজ্যুলেশনের লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংকে উপগ্রহ উৎক্ষেপণে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা মনে করেন, উপগ্রহ উৎক্ষেপণের অজুহাতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া।

এদিকে উৎক্ষেপণের পথে এগিয়ে গেলে সিউল পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের অপারেশন বিভাগের পরিচালক কাং হো-পিল।

মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা এটিই প্রথম নয়; বরং এর আগেও চলতি বছরে আরও দুবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে পিয়ংইয়ং। এটি তাদের তৃতীয় উৎক্ষেপণ প্রচেষ্টা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা