জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩, ১৭:৩৭

জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজ্যের জম্মু এলাকার দোদা জেলায় ঘটেছে এই দুর্ঘটনা।

জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশ বিভাগের জম্মু শাখার কমিশনার রমেশ কুমার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, বাসটি কিশতোর থেকে বাতাকোটের দিকে যাচ্ছিল। দোদা জেলার আসার এলাকার কাছে হাইওয়েতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। এতে বাসটির চালকসহ ৩৮ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে কিশতোর ও দোদার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমেশ কুমার।

দুর্ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগণের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে তাতে যোগ দেয় পুলিশও।

দোদার জ্যেষ্ঠ পুলিশ সুপারিটেন্ডেন্ট আবদুল কাইয়ুম ঘটনাস্থল থেকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন, প্রত্যেকেই আহত হয়েছেন। তাদের অনেকের আঘাত গুরুতর।’

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জীতেন্দ্র সিং এক এক্সবর্তায় জানিয়েছেন, গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যেতে সেখানে একটি সামরিক হেলিকপ্টার কাজ শুরু করেছে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন জম্মুর প্রধান প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের