গাজা উপকূলে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | ৯ নভেম্বর ২০২৩, ১০:১১

সংগৃহীত ছবি

আহত ফিলিস্তিনিদের চিকিৎসা প্রদানের জন্য গাজা উপকূলে একটি ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজার হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ার প্রাক্কালে এই জাহাজ হাসপাতাল পাঠাচ্ছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পাঠানো ভাসমান হাসপাতালে ১৭০ জন চিকিৎসাকর্মী থাকবেন। তাছাড়া জরুরি সেবা প্রদানের জন্য থাকবেন ৩০ জন প্রশিক্ষিত জনবল।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো বলেন, ইতোমধ্যে এই অঞ্চলে দুটি নৌযান অবস্থান করছে। সেখানেই জাহাজ দুটিকে থাকার পরামর্শ দিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা এগুলো রাখার পরিস্থিতি পর্যালোচনা করছি। তবে আমি এগুলোকে সেখানে রাখার মত দিচ্ছি। এ ব্যাপারে আমার কোনো কথা নেই।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ৩৩তম দিন। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ৫৬৯ জন। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৩২৪ জন শিশু রয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া এখনও ২৫৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৩০৫ জন শিশু রয়েছে। অব্যাহত এ হামলায় ১৯৩ জন মেডিক্যাল স্টাফ নিহত হয়েছেন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা