নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক | ৪ নভেম্বর ২০২৩, ০৮:২৪

নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ ও ভারত

নেপালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। নেপালে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে ভারতের দিল্লি ও এর আশপাশের শহরের বহুতল ভবনগুলোতে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ-চীনও এটি অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে। এদিকে নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভারতের সেন্টার ফর সিসমোলজির তথ্য উল্লেখ করে এনডিটিভি জানায়, শুক্রবার দিবাগত রাত (৪ নভেম্বর) সাড়ে ১১টার পর ভূমিকম্প আঘাত হানে।

এতে দিল্লি এবং আশপাশের শহরগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়। দিল্লির বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় ঝুলন্ত ঝাড়বাতি এবং পাখার নড়ে ওঠার ভিডিও পোস্ট করে। এতে বোঝা যায় ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল।

পাহাড়-পর্বতে ঘেরা দেশটিতে নিয়মিতই ভূমিকম্প হয় বলা চলে। ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ৯ হাজার মানুষ মারা যান। সেবার ক্ষতিগ্রস্থ হয় লক্ষ-লক্ষ স্থাপনা।

নেপালে এক ঘণ্টার মধ্যে একাধিক ভূমিকম্প আঘাত হানার পর গত ৩ অক্টোবরেও দিল্লিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা