ইসরায়েল-হামাস যুদ্ধ

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৩, ২১:৫৩

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি হুতিদের

একদিকে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ করছে ইসরায়েল, অপরদিকে লেবানন সীমান্তে দেশটির সংগঠন হিজবুল্লাহর সঙ্গে চলছে গোলা বিনিময়। এরমধ্যেই এবার ইসরায়েলকে লক্ষ্য করে 'বহু সংখ্যক' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে এটা তাদের তৃতীয় অভিযান এবং এ ধরনের আরও অভিযান চালানো হবে।

তিনি বলেন, 'ইসরায়েলের আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত হুতি বাহিনী বিশেষ অভিযান চালিয়ে যাবে।'

বিবিসি বলছে, আজ দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরে 'একটি শত্রুপক্ষীয় আকাশযান' অনুপ্রবেশ করলে সাইরেন বেজে ওঠে। পরে লোহিত সাগরের ওপর সেটিকে গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গত সপ্তাহে ইসরায়েল জানায় যে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়, তবে সেই ড্রোন মিশরের দুটি শহরে বিস্ফোরণ ঘটায়।

এদিকে গাজার পর দক্ষিণ লেবাননে হামলায়ও ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এটা 'যুদ্ধাপরাধ' বলেও জানিয়েছে সংগঠনটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা