ইসরাইলি হামলায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু, ‘অলৌকিকভাবে’ সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৩, ১৫:৩৯

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর পর অলৌকিকভাবে জন্ম নিয়েছে তাঁর সন্তান। গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের চিকিৎসকরা নিহত ওই নারীর ডেলিভারির মাধ্যমে সদ্যজাত শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়েছেন।

বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালে নবজাতকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মা ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। বর্তমানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিশুটি ঘুমিয়ে আছে। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তার শরীরে বেশ কিছু টিউব লাগিয়ে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে চিকিৎসক নাসের আল নাওয়াঝা বলেন, 'শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি আমরা। তার অবস্থা এখন স্থিতিশীল।'


তবে ইসরায়েলের অবরোধের কারণে নাসের হাসপাতালেও জ্বালানি সংকট তৈরি হয়েছে। ফলে সেখানেও চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে রয়েছে।

সময়ের সাথে সাথে অবরুদ্ধ গাজাতে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল। আর জ্বালানি সংকটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে হাসপাতালগুলোর। জ্বালানির অভাবে ইতিমধ্যে জরুরি বিভাগ ছাড়া বাকি সব বিভাগ বন্ধ করতে বাধ্য হয়েছে গাজার হাসপাতালগুলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা