মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৩, ২১:৪৯

মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ

ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত এ দুটি দেশের দূতাবাস থেকে এমন নির্দেশনা দেওয়া হয়।

এর আগে লেবাননে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল তারা। এখন লেবাননে যারা অবস্থান করছেন তাদের সরে যেতে বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস বলেছে, লেবাননের পরিস্থিতি খুব কাছ থেকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার পরিকল্পনা করুন।

প্রায় একই সতর্কতা বার্তা দিয়ে ব্রিটিশ দূতাবাস বলেছে, এ মুহূর্তে আপনি লেবাননে অবস্থান করে থাকেন তাহলে বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় লেবানন ছাড়ুন।


এছাড়া যেখানে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হচ্ছে সেসব এলাকায় ব্রিটিশ নাগরিকদের না যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দূতাবাস।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এরপর ওইদিন থেকে গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে থাকে ইসরায়েল। এ হামলার প্রতিবাদে লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে মাঝে মাঝে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে হামাস ও হিজবুল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা