যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে আছে : বাইডেন

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২৩, ১১:২৯

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের ওপর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে। ইহুদি জাতি ও গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল যেন আত্মরক্ষা করতে পারে তা আমরা বরাবরের মতোই নিশ্চিত করব।’

গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করার পর থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়ে বেশ কয়েকবার ফোনে আলোচনা করেছেন। তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলাকে ‘অসুস্থ’ কার্যক্রম বলে অভিহিত করেন। খবর এপি’র।

জানা যায়, ইসরায়েলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৪ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়া শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থল, সমুদ্র ও আকাশপথে হামাসের হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের হতবাক করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইসরায়েলকে অতিপ্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেছে। পেন্টাগন হামাসের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রকে আরও কী পাঠানো যেতে পারে দেখার জন্য তালিকা পর্যালোচনা করছে। ইসরায়েল চাইলে যাতে বিমান সহায়তা বা দূরপাল্লার বিকল্প অস্ত্র সরবরাহ করা যায় সেজন্য রণতরী ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের