হিজাব পরার অনুমতি পেলো বার্লিনের মুসলিম শিক্ষকরা

আন্তর্জাতিক ডেস্ক: | ৩০ মার্চ ২০২৩, ০৭:১১

সংগৃহীত ছবি

এখন থেকে হিজাব ও ধর্মীয় প্রতীক পড়ার অনুমতি পেলেন জার্মানির বার্লিন অঙ্গরাজ্যের মুসলিম শিক্ষকরা।

বুধবার (২৯ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছেন, বার্লিনের শিক্ষা বিভাগ রাজ্যের স্কুলের পরিচালকদের কাছে পাঠানো একটি অফিসিয়াল চিঠিতে বলেছে, সাধারণভাবে শিক্ষকদের হিজাব ও ধর্মীয় প্রতীক পরার অনুমতি দেওয়া হবে। তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ করা যেতে পারে, যদি তা স্কুলের শান্তির জন্য বিপদ সৃষ্টি করে।

উল্লেখ্য, বার্লিনের নিরপেক্ষতা আইন বেসামরিক কর্মীদের ধর্মীয় পোশাক ও প্রতীক পরতে বাধা দেয়। এ আইনের অধীনেই ২০০৫ সাল থেকে বার্লিনের শিক্ষকদের জন্য হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল।

কিন্তু সম্প্রতি আদালতের বেশ কয়েকটি রায়ে উল্লেখ করা হয়েছে, হিজাবের ওপর নিষেধাজ্ঞা বৈষম্য সৃষ্টি করে এবং সংবিধানে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা