ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

আন্তর্জাতিক ডেস্ক: | ১৭ মার্চ ২০২৩, ২০:২৫

সংগৃহীত ছবি

অরুনাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার মান্দালাতে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দুই পাইলট নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। খবর- এনডিটিভি অনলাইন।

সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি সকাল ৯টায় জেলার সাঙ্গে গ্রাম থেকে যাত্রা করেছিল এবং আসামের সোনিতপুর জেলার মিসামারির দিকে যাচ্ছিল।
স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারে থাকা পাইলট দুজনের মধ্যে একজন লেফটেনেন্ট কর্নেল এবং অপরজন মেজর পদমর্যাদার।

ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি অনুসন্ধান দল, সশস্ত্র সীমা বাল এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) দ্রুত হেলিকপ্টারটির সন্ধান শুরু করে। পরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মান্দালার পূর্ব বাংলাজাপ গ্রামের কাছে পাওয়া যায়। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা