সৌদি আবর

রমজানে কমবে কর্মঘণ্টা, ঈদের ছুটি ৮ দিন

আন্তর্জাতিক ডেস্ক: | ৯ মার্চ ২০২৩, ০১:৫৭

সংগৃহীত ছবি

রমজানে মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি, আধাসরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার।

মঙ্গলবার (৭ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রমজানে ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সামা। এছাড়া গত বছর সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় রমজানে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর যে নির্দেশনা দিয়েছিল, এ বছরও তা বলবৎ থাকবে। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য আট দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদির কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, রোজার মাসে ১ ঘণ্টা কমানো হয়েছে ব্যাংককর্মীদের কর্মঘণ্টা। মাসটিতে তাদের অফিস করতে হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে গত বছর রমজান মাসে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছিল। চলতি বছরও সেই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা