ফিলিপাইনে বন্দুকধারীদের হামলায় গভর্নরসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: | ৫ মার্চ ২০২৩, ১১:৫১

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে বন্দুকধারীদের হামলায় গভর্নর রোয়েল দেগামোসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।

প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, একই ধরনের পোশাক পরা সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় গভর্নরসহ ছয়জন নিহত হয়েছেন। গভর্নরের স্ত্রীও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পামপ্লোনা শহরের মেয়র জেনিস দেগামো এক টুইট পোস্টে বলেছেন, গভর্নর দেগামোর এ ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

প্রসঙ্গত, গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেন। তার আগে অন্য আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা