কানাডায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত অন্তত ১০

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২২, ২২:০৬

সংগৃহীত

কানাডার সাসকাচুয়ান প্রদেশে আততায়ীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। রোববারের পৃথক হামলায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ ঘটনায় অঞ্চলটিতে ‘জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। কারণ হামলার সাথে জড়িতরা এখনো লাপাত্তা। তাদের ৩১ বছরের ডেমিয়েন এবং ৩০ বছরের মাইলি স্যান্ডারসন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তাদেরকে ধরতে চালানো হচ্ছে তল্লাশি অভিযান; আত্মসমর্পণের আহ্বানও জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে বলা হয়, তারা নিসানের একটি কালো রঙের গাড়িতে পালিয়েছে। প্রতিবেশী দুটি রাজ্য পর্যন্ত তল্লাশি সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার বিকালে ক্রি ন্যাশন ও ওয়েলডন শহরে পথচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা। হতাহতদের ১৩টি ভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোয় আহতরা চিকিৎসাধীন।

এদিকে, এই ঘটনাকে হৃদয়বিদারক এবং ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা