ভয়ংকর গতিতে টোল প্লাজায় অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীসহ নিহত ৪

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২২, ২০:৩৬

সংগৃহীত

বৃষ্টিভেজা পিচ্ছিল সড়ক ধরে নিয়ন্ত্রণহীন গতিতে টোল প্লাজার দিকে ছুটে আসছে একটি অ্যাম্বুলেন্স। তারপর টোল বুথের কাছে আছড়ে পড়ল সেটি। অ্যাম্বুলেন্সের রোগী, রোগীর সঙ্গে থাকা দুই ব্যক্তি (অ্যাটেনডেন্ট) এবং টোল বুথের একজন কর্মী এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন।

গাড়িচালক অবশ্য নিহত হননি। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের উদুপি জেলায় ঘটে এ দুর্ঘটনা।

ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, তীব্র গতিতে ধেয়ে আসা ওই অ্যাম্বুলেন্সটি টোল বুথে আঘাত হানার আগে বুথের টোল প্লাজার এক কর্মী সড়কে থাকা দুটি প্লাস্টিক ব্যারিকেড দ্রুত সরিয়ে নেন।

অ্যাম্বুল্যান্সটি যখন সিসিটিভি ক্যামেরার দৃষ্টিসীমার ভেতরে এলো, সে সময় আরেক কর্মী প্লাজাসংলগ্ন একটি প্ল্যাস্টিকের ব্যারিকেড তুলতে গিয়েছিলেন। কিন্তু, টোল প্লাজার কাছাকাছি এসেও গতি না কমানোয় ব্যারিকেড না সরিয়েই পেছনে সরে আসতে শুরু করেন ওই কর্মী।

এদিকে, বুথের কাছাকাছি পৌঁছে নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে সড়কের ওপর পিছলে গিয়ে আধপাক ঘুরে সোজা টোল বুথে আঘাত করে অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনায় পেছনের দরজা খুলে যাওয়ায় গাড়ির ভেতরে থাকা রোগী ও রোগীর লোকজন ছিটকে বাইরে বেরিয়ে আসেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভিডিও ফুটেজ থেকে স্পষ্টই বোঝা যায়—বৃষ্টির কারণে ভেজা রাস্তায় গাড়ির টায়ার পিছলে যাওয়াই এ দুর্ঘটনার মূল কারণ।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা