ভারতের হিমাচল প্রদেশের কুল্লু এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে স্কুল শিক্ষার্থীসহ নয় জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ বলেন, বাসটি সাইঞ্জ-এর দিকে যাচ্ছিল। সেটি জাঙলা গ্রামের কাছে একটি খাদে পড়ে যায় সকাল সাড়ে আটটার দিকে। জেলা কর্মকর্তা এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: