ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৮১

সময় ট্রিবিউন ডেস্ক | ২ জুলাই ২০২২, ২২:১৪

ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে-ছবি সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। ধ্বংসস্তূপে এখনো আটকা আছেন আরও ৫৫ জন। উদ্ধারকাজ চালাতে কেন্দ্রীয় সরকার ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে।

রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেছেন, ‘৮১ জনকে আমরা হারিয়েছি। যাদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা রয়েছেন।’

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো ১৫ জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন ২৯ জন বাসিন্দাও। উদ্ধারকাজ এখনো চলছে।

বৃহস্পতিবার (৩০ জুন) টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধসের এ ঘটনা ঘটে। সেখানে ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল।

এদিকে, ঘটনার পর খোঁজ খবর জানতে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের