পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক | ১ জুলাই ২০২২, ০০:১৫

উদ্ধব ঠাকরে-ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বুধবার (২৯ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এক ফেসবুক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন উদ্ধব ঠাকরে।

দেশটির সুপ্রিম কোর্ট এক আদেশে বৃহস্পতিবারের মধ্যে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে শিবসেনা-এনসিপি জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলার কয়েক মিনিট পরই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আদেশকে সম্মান করি। গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই মেনে চলতে হবে। ওই সময় বিধানসভার সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর পদত্যাগপত্র জমা দিতে তিনি রাজ্যের গভর্নরের বাসভবনে যান।

এর আগে, মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোটের বিধায়কদের বড় একটি অংশ (৩৯ বিধায়ক) শিবসেনার জ্যেষ্ঠ নেতা একনাথ সিন্ধের নেতৃত্বে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় জোট সরকার। বর্তমানে তাদেরকে সমর্থন করছেন মাত্র ১৫ জন এমএলএ।

এরপরই, বৃহস্পতিবার (৩০ জুন) রাজ্য গভর্নরের ডাকা বিধানসভার ফ্লোর টেস্ট স্থগিত করার জন্য উদ্ধব ঠাকরে এবং তার দল শিবসেনার একটি অংশ আদালতে যায়।

তবে আদালত জানায়, বৃহস্পতিবারের আস্থা ভোটের পর ১১ জুলাই এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেওয়া হবে। ঠাকরের বিপক্ষে চলে যাওয়া এমএলএ’রা বিধানসভার অযোগ্য বলে বিবেচিত হবেন কি না, তা ওই দিন জানা যাবে।

এদিকে, শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ সিন্ধে এবং তার পক্ষে যারা রয়েছেন তারা নিজেদেরকে আসল শিবসেনা হিসেবে দাবি করছেন। তাই, শিবসেনা দলের উচিত বর্তমান জোট সরকার থেকে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে পুরোনো মিত্রতায় ফিরে যাওয়া, মনে করছেন তারা।

মহারাষ্ট্রের বর্তমান জোট সরকারে শিব সেনার সঙ্গে রয়েছে আঞ্চলিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ আরও কয়েকটি ছোট দল ও স্বতন্ত্র দল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের