প্যারিস হামলা: ২০ জনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা

সময় ট্রিবিউন ডেস্ক | ৩০ জুন ২০২২, ২৩:০০

ছবি সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালের নভেম্বর মাসে চালানো দলের নারকীয় হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় ২০ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, তাদের মধ্যে অন্তত ছয় জনের ওই হামলাচলাকালীন মৃত্যু হয়েছে। হামলাকারীদের প্রধান সমন্বয়ক এবং জীবিত অবস্থায় গ্রেফতার সালাহ আবদেসসালামের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। বন্দুক ও বোমা হামলা করে ১৩০ জনকে হত্যার দায়ে তাকে বিরল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই বিচারিক প্রক্রিয়াকে আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক বলে মনে করা হচ্ছে। নয় মাসেরও বেশি সময় ধরে ভুক্তভোগী, সাংবাদিক ও মৃতদের পরিবার এই রায়ের জন্য অপেক্ষা করেছে।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই হামলাকে ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের পানশালা, রেস্তোরাঁ, জাতীয় ফুটবল স্টেডিয়াম এবং বাটাক্লান মিউজিক ভেন্যুতে হামলায় নিহতদের পাশাপাশি শতাধিক আহতও হয়েছিল।

বিবিসি বলছে, বিচারের শুরুতে প্রধান অভিযুক্ত আবদেসালাম বেপরোয়া আচরণ করে; নিজেকে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সৈনিক হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু, পরে তিনি ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছেন। আদালতকে আবদেসালাম বলেন, তিনি খুনি নন। তাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হবে অন্যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা