মহানবীকে (সা.) কটূক্তির ঘটনায় বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস  

সময় ট্রিবিউন ডেস্ক | ২১ জুন ২০২২, ২১:৫৩

-ফাইল ছবি

মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মার মন্তব্যের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে পশ্চিমবঙ্গের বিধান সভা।

গতকাল সোমবার (২০ জুন) এ নিন্দা প্রস্তাব পাস করা হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা প্রতিবাদ করতে থাকেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে সহিংসতা হওয়ায় আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এই নারীকে (নূপুর শর্মা) এখনও গ্রেপ্তার করা হলো না কীভাবে? আমি জানি তাকে গ্রেপ্তার করা হবে না। কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহ সময় চেয়েছেন তিনি। আজ তার পুলিশের সামনে হাজির হওয়ার কথা ছিল।

রাজ্য বিধানসভায় ভাষণ দিতে গিয়ে মুখমন্ত্রী মমতা বলেন, বিজেপি উসকানি ও ঘৃণার রাজনীতি করে।

রাজ্য সরকার ওই নিন্দা প্রস্তাব পাস করলে বিজেপি নেতারা সেসময় বিধান সভা থেকে ওয়াকআউট করেন (বেরিয়ে যান)।

নূপুর শর্মা যখন ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র ছিলেন, তখন তিনি একটি টিভি বিতর্কে নবি মুহাম্মদ সম্পর্কে একটি মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। কাতার, পাকিস্তান ও আফগানিস্তানসহ অনেক দেশ এই মন্তব্যের জন্য ভারতকে নিন্দা জানিয়েছে। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বক্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভের জন্ম দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা