নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২২, ০০:১৫

ছবি: বিবিসি

নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের বেপরোয়া হামলায় অন্তত ৫০জন উপাসক নিহত এবং অনেকে আহত হয়েছেন।

রোববার (৪ জুন) রাতে নাইজেরিয়ার ওন্দো রাজ্যের অয়ো শহরে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জায় সকালের প্রার্থনা চলাকালে ভয়াবহ এ সহিংসতার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি এ হামলায় 'অনেক' উপাসকের নিহত হওয়ার কথা শুনেছেন। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে। খ্রিস্টানদের পেন্টেকোস্ট হলিডে উদযাপনকালে এ হামলা চালানো হয়।

এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে, দেশটির বিভিন্ন অঞ্চলে অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

অয়ো শহরের যে হাসপাতালে হতাহতদের নিয়ে যাওয়া হয়, সেখানকার একজন ডাক্তার রয়টার্সকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫০ এর কম নয়। তবে খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এ হামলার উদ্দেশ্য এবং নিহতের সংখ্যা জানা যায়নি।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মামাদু বুহারি উপাসনাকারীদের ওপর এ ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরদোলু রাজধানী আবুজায় একটি সফর সংক্ষিপ্ত করে হামলার পরপরই ওন্দোতে ফিরে আসেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, "আমরা যেকোনো মূল্যে এই আততায়ীদের খুঁজে বের করবো এবং তাদের শাস্তি নিশ্চিত করবো।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের