উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোনের ছবি ও ভিডিও প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ মে ২০২২, ১৯:১৭

ছবিঃ সংগৃহীত

ইরানের সেনাবাহিনী মাটির নিচে অবস্থিত তাদের একটি ড্রোন ঘাঁটির ছবি প্রকাশ করেছে এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য এখনও গোপন রেখেছে। কোথায় এ ঘাঁটি অবস্থিত সেই বিষয়ে যেনো কেও অনুমান না করতে পারে তাই সাংবাদিকদের চোখ বেধে নিয়ে যাওয়া হয়।

গালফ অঞ্চলে ছোটখাটো উত্তেজনা দেখা দেওয়ার পর ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও প্রকাশ করল ইরান। ছবিতে দেখা যায় সারি সারি দাঁড় করানো আছে ড্রোন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, জাগরোস পাহাড়গুলোর নিচে ১০০টি ড্রোন রাখা আছে, এর মধ্যে আছে আবাবিল-৫ ড্রোন।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, এ ড্রোনটিতে সংযুক্ত করা আছে কায়েম-৯ মিসাইল। যুক্তরাষ্ট্রের হেলফেয়ার মিসাইলের সমান ক্ষমতা সম্পন্ন এ মিসাইলটি ইরানে তৈরি করা হয়েছে।

এদিকে যে সাংবাদিক এ গোপন এ ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও করে এনেছেন তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার কারমানশাহ থেকে হেলিক্প্টারে ওঠেন তিনি। ৪৫ মিনিট ভ্রমণ শেষে একটি গোপন ড্রোন ঘাঁটিতে পৌছান তিনি। ঘাঁটিতে পৌছানোর আগ পর্যন্ত তার চোখ বাধা ছিল।

ওই সাংবাদিক জানান, কয়েকশ মিটার লম্বা ঘাঁটিতে ড্রোনগুলো সাজানো আছে।

ড্রোনগুলো নিয়ে সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভি টিভিতে বলেন, কোনো সন্দেহ নেই ইসলামিক রিপাবলিক ইরানের ড্রোনগুলো এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী। ড্রোন আপডেট করার যে ক্ষমতা আমাদের আছে তা দুর্দমনীয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা