রাত ৮ টা থেকে শ্রীলঙ্কায় কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক | ১৭ মে ২০২২, ০৪:০১

ছবিঃ ইন্টারনেট

আজ রাত ৮টা থেকে আবারও দেশব্যাপী কারফিউ আরোপ করতে যাচ্ছে শ্রীলংকা সরকার। প্রেসিডেন্টের মিডিয়া ডিভিশনের ঘোষণায় এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর কলম্বো গ্যাজেটের।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের মিডিয়া ডিভিশন জানায়, আজ রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে।

গত ৯ মে রাজাপাকসে সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণে আনতে কারফিউ আরোপ করা হয়েছিল। ওই সহিংসতায় এক এমপিসহ আটজন মারা যান।

ফলে ক্রমবর্ধমান বিক্ষোভ ও সহিংসতার চাপের মুখে গত সোমবার পদত্যাগে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকরা গল ফেস ও টেম্পল ট্রিজের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে সহিংসতার সূত্রপাত হয়।

ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন অংশে রাজাপাকসে সমর্থক এমপি ও রাজনীতিবিদদের ঘরবাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

সরকারি স্থাপনায় হামলাকারীদের গুলি করার ক্ষমতা দেয়া হয় আইন-শৃঙ্খলা বাহিনীকে। গোতাবায়া সরকারের কয়েক দফা কারফিউ ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক মহল থেকে সমালোচনা জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা