সন্তানকে বাঁচাতে ডাক্তারের পা ধরেও করোনার ওষুধ পেলেন না মা

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ০৬:১২

ছবিঃ সংগৃহীত

ভারতে চলছে মহামারী করোনার প্রকোপ। অক্সিজেন সহ নানা সংকট কাটাতে হিমশিম খাচ্ছে দেশটি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার( ২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে

ভিডিওতে দেখা গেছে, করোনায় আক্রান্ত ছেলের জন্য এক মা রেমডেসিভির চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন। ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানায়, ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে।

জি নিউজ জানায়, রিঙ্কি দেবী নামে এক নারীর ছেলে করোনায় আক্রান্ত। ওই নারীর ছেলে নয়ডার সেক্টর ৫১-র এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের প্রয়োজন। এদিকে হাসাপাতালের চিকিৎসকদের কাছে ছিল না সেই ওষুধ। তাকে কেউ একজন জানায়, চিফ মেডিকেল অফিসার দীপক ওহরির কার্যালয়ে পাওয়া যাবে রেমডেসিভির। শুনে রিঙ্কি দেবী দৌড়ে যান সেখানে। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি সেই ওষুধ। অবশেষে উপায় না পেয়ে ওই প্রধান চিফ মেডিকেল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, 'আমার ছেলে মরতে বসেছে,দয়া করে আমায় ওষুধটা দেবেন'।

এসময় দীপক ওহরি তার প্রেসক্রিপশন দেখেন। কিন্তু, রেমডেসিভিরের মজুত না থাকায় তিনিও সাহায্য করতে পারেননি ওই মাকে। ওয়াল্ডও মিটারের তথ্য অনুযায়ী ভারতে আট দিন ধরে তিন লাখের বেশি করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। এছাড়া দেশটিতে এক সপ্তাহ ধরে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা