প্রতারণার অভিযোগে দীপিকার বিরুদ্ধে মামলা

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ০৯:৪৪

দীপিকা পাডুকোন-ফাইল ছবি

ষড়ষন্ত্র ও প্রতারণার অভিযোগ এনে মুম্বাইয়ের মেট্রোপলিটন আদালতে দীপিকা পাডুকোনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছে দুবাইয়ের একটি কোম্পানি।

ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, দন্ডবিধি ৪০৫, ৪০৬, ৪১৫, ৪১৮, ৪২০ এবং ১২০বি ধারায় এ মামলা হয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা ৮৩, কিন্তু মুক্তির আগেই আইনি জটিলতায় নির্মাতারা।

দীপিকার পাশাপাশি পরিচালক কবির খান, আরেক প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মসের বিরুদ্ধেও মামলা করেছে কোম্পানিটি।

এফ জেড ই নামের সেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৩ সিনেমায় অর্থ বিনিয়োগ করার কথা ছিল তাদের। নির্মাতারা বলেছিলেন, এই সিনেমায় বিনিয়োগ করলে তারা লাভবান হবেন।

সেই কথাতেই ১৬ কোটি রুপি বিনিয়োগ করেছিল তারা, কিন্তু নির্মাতারা প্রযোজকের তালিকা থেকে বাদ দিয়েছেন কোম্পানির নাম। এমনকি তাদের না জানিয়েই সিনেমাটির প্রমোশনে ব্যবহার করা হয়েছে সেই অর্থ।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ঘটনা নিয়ে নির্মিত এ সিনেমাটি। ১৯৮৩ সালে দেশটির বিশ্বকাপ জেতার গল্প দেখা যাবে ৮৩ সিনেমায়।

এতে সে সময়ের ক্রিকেট টিমের ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর এবং তার স্ত্রীর চরিত্রে রয়েছেন দীপিকা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা